আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন দেবহাটার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের দাফন সম্পন্ন দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ। সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি।।। কালিগঞ্জ উপজেলায় শুইলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারপিটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শুইলপুর গ্রামের বাসিন্দা হালিমা খাতুন (৫৫) গত ৬ আগস্ট আনুমানিক দুপুর ২ টার দিকে তার বাসায় নামাজরত অবস্থায় ছিল। এমন সময় একই গ্রামের মৃত পিয়ার আলী গাজীর ছেলে রেজাউল গাজী বৃদ্ধাকে বাসা থেকে ডাক দিয়ে বাইরে রাস্তায় নিয়ে আসে এবং তার হাতে থাকা জিবলির লাঠি দিয়ে বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারধর করে।
ভুক্তভোগীর হালিমা খাতুন বলেন, আমি একজন বৃদ্ধা মহিল। এবং আমার বাসায় আমি প্রায় একাই বসবাস করি। আমার ছেলে সচিবালয়ে চাকরি করার কারণে কর্মস্থলে অবস্থান করে। বিবাদী রেজাউল গাজী আমার বাড়ির ওপর দিয়ে তার ঘেরে যাতায়াত করে। আমি বাসায় না থাকলে নিরাপত্তার কারণে আমার বাড়ির গেট বন্ধ করে রাখি। এ কারণে বিবাদী বিভিন্ন সময় আমার প্রতি উসকানিমূলক ও অশালীন কথাবার্তা বলে এবং আমার সঙ্গে বিরূপ আচরণ করে আসছে। এই ঘটনার মধ্যে আনুমানিক এক সপ্তাহ পূর্বে আমার বাড়ির পাশে একটি দোকানে একটি বড় মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে। তখন আমি দোকানে উপস্থিত ছিলাম। আমি সাধারণভাবে দোকানদার কে বলি, এত বড় মাছ কার কাছে বিক্রি করবে, যে নেবে সে তো বাকি চাইবে। আমার উক্ত সাধারণ কথাকে বিবাদী নিজের প্রতি নিয়ে নেয় এবং এরপর থেকে আমার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৬ আগস্ট আনুমানিক দুপুর ২ ঘটিকার সময়, আমি আমার বাসায় নামাজরত অবস্থায় ছিলাম। এমন সময় বিবাদী আমাকে বাসা থেকে ডাক দিয়ে বাইরে রাস্তায় নিয়ে আসে। এরপর বিবাদী হাতে থাকা জিবলির কোচা/লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারধর করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এতে আমি শারীরিকভাবে আহত ও মানসিকভাবে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ি। একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিবাদীকে বলেন, এমন বৃদ্ধা মহিলাকে মারছো কেন। তখন বিবাদী আরও ক্ষিপ্ত হয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, মাঝেমধ্যে এমন কুত্তার মতো না মারলে ভালো হবে না। এতে আমি অত্যন্ত ভয় পেয়ে যাই। পরবর্তীতে আমি বিবাদীকে বলি যে, আমি থানায় গিয়ে বিষয়টি জানাবো। তখন বিবাদী আমাকে ভয়ভীতি প্রদর্শন করে বলে পুলিশ আমার কোনো বা,, ছিঁড়তে পারবে না। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাওয়ার সময় অভিযুক্ত পুনরায় হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত বৃদ্ধাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং পরে বিষয়টি নিয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে‌

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময়: ০১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬