বাদশাহী বার্তা ডেস্ক ।। সাতক্ষীরা জেলা বাস , মিনিবাস কোস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং খুলনা (৫৫০) এর নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ গতকাল দায়িত্বভার গ্রহণ করেছে। বেলা ১১ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় বিগত কমিটির সভাপতি জাকির হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাধাঃ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির যুগ্ম সাধাঃ সম্পাদক উজ্জল কুমার সাধু। সভা শেষে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেন। নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মোঃ রুহুল আমিন টুটুল, যুগ্ন আহবায়ক মোঃ গোলাম রহমান, সদস্য শেখ আব্দুল গফুর দাদু, মোঃ রফিকুল ইসলাম নয়ন, মোঃ রেজাউল ইসলাম রেজা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের নেতা শেখ মামুনুর রশিদ মামুন, জুলফিকার আলী সবুজ, হুমায়ুন কবির স্বপন প্রমুখ। এসময় জেলা শ্রমিক দলের ও মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নব গঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের স্বার্থ সংরক্ষনে যথাযথ দায়িক্ত পালন করবেন এমন প্রত্যাশা করেছেন সাধারন শ্রমিকরা।
শিরোনাম:
দায়িত্ব গ্রহণ করলেন সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন আহবায়ক কমিটি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৩৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
























