লিটন ঘোষ বাপী।।সাতক্ষীরা ২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক আজ বুধবার দেবহাটা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা,দেবহাটা থানা ওসি আব্দুল আলীম প্রমূখ। দিনের অন্যতম কর্মসূচি ছিল সখিপুর সাব রেজিষ্ট্রি অফিস ও সখিপুর স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন। সখিপুর স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন কালে তিনি রোগীের সাথে কথা বলেন,খাদ্যের অনিয়ম প্রত্যক্ষ করেন এবং সিভিল সার্জনের সাথে কথা বলেন।তিনি রন্ধনশালা পরিদর্শনে দেখতে পান রোগীদের জন্য সিডিউলে থাকা খাসির মাংসের পরিবর্তে পোল্ট্রি মাংস রান্না হচ্ছে।তিনি এ সময় স্বাস্হ্য কমপ্লেক্স এর দায়িক্তশীল স্বাস্হ্য ও পরিবার পরিপল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি যথাযথ উত্তর দিতে ব্যর্থ হন।প্রতিষ্ঠানটির নানামুখি অনিয়ম ও অব্যবস্হাপনা প্রত্যক্ষ করেন ও বিস্নিত হন।বিকালে উপজেলার কুলিয়া ও সখিপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির ও কর্মিসভায় যোগদান করেন।দিনব্যাপী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন,জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম,উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম,প্রাক্তন আমীর মোস্তফা আসাদুজ্জামান মুকুল,উপজেলা সেক্রেটারী এইচ,এম, ইমদাদুল হক, জামায়াত নেতা মাওঃ দেলোয়ার হোসেন,প্রাক্তন চেয়ারম্যান ময়নুদ্দীন ময়না,আব্দুল খালেক তরফদার,আবুতালেব বুলবুল প্রমূখ।
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ব্যস্ত সময় পার করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এম পি
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৩৩৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ











