আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন দেবহাটার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের দাফন সম্পন্ন দেবহাটা উপজেলায় স্ববল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ। সিলেট বরিশালের বাজারে ব্যাপক চাহিদা ডেঙ্গু প্রতিরোধে ঢাকাস্থ দেবহাটা সমিতির পারুলিয়া বাজারে সচেতনতা মূলক সভা বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন, সদস্যদের আলো ছড়ানো উপস্হিতি দেবহাটা সীমান্তের ইছামতীতে বিজয়া দশমীতে উপচে পড়া ভিড়,দুই পারের জনমানুষের আবেগ অনুভূতির সম্নিলন,প্রতিমা বিসর্জন হয়েছে স্ব স্ব সীমানায়,সীমান্ত নিরাপত্তা ছিল নিছিদ্র দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুলের মোটরসাইকেল শোডাউন এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু দেবহাটার পারুলিয়ার সন্তান কামরুজ্জামান রিপন হলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মহা অষ্টমীতেক কুমারী রূপে দেবী দুর্গার বন্দনা : আজ মহানবমী,মণ্ডবে মণ্ডবে ঁবাজবে বিদায়ের সুর

দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে  মানবন্ধন ও প্রতিবাদ সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

লিটন ঘোষ বাপি।। “ভোট দিতে দূরগ্রাম যাবো না, স্থায়ী কেন্দ্র চাই নিজগ্রাম”— এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে দেবহাটার রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপনের দাবিতে আন্দোলন গড়ে তুলেছেন স্থানীয় এলাকাবাসী। বিদ্যালয়টিতে স্থায়ী ভোট কেন্দ্র স্থাপন না করা হলে আসন্ন নির্বাচনে ভোট বর্জনের কঠোর ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। দাবি আদায়ের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪টায় পাঁচপোতা বাজারে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মোড়ল, আলহাজ্ব আব্দুল কাদের মোড়ল আবুল খায়ের ডাবলু (ইউপি সদস্য, দেবহাটা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড) কামরুজ্জামান খোকা সমাজসেবক আব্দুল গফুর গাইন, স্বপন কুমার মন্ডল, নিতাই কুমার মন্ডল, আমির আলী গাজী, জিয়াউর রহমান ও শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নির্বাচন কমিশনের নীতিমালা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মাত্র ৭০০ ভোটার থাকলেই সেখানে স্থায়ী ভোট কেন্দ্র থাকার কথা। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, রত্নেশ্বরপুর গ্রামে নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২২০ জন।
তারা আরও জানান, এই বিশাল সংখ্যক ভোটারকে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য কেন্দ্রে ভোট দিতে যেতে হয়, যা নারী, বৃদ্ধ ও সাধারণ ভোটারদের জন্য চরম ভোগান্তির কারণ। তাই অবিলম্বে রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ী ভোট কেন্দ্র ঘোষণা না করা হলে, এলাকাবাসী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এলাকার মানুষের এই নায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়া এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বোর্ড বৃত্তি অর্জন

দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে  মানবন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময়: ০২:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬