আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে পারুলিয়ায় জামায়াত ইসলামীর কর্মি সভায় মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বাটকেলখালীতে পুকুরে ডুবে দুই শিশুর করুন মৃত্যু বিথিকা বিনতে হোসাইন এমপির সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে

দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুনঃসাতক্ষীরার দেবহাটায় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
দেখা যায়, চলতি মাসের ১৫ ও ১৬ দুইদিন সিএইচসিপি দের ট্রেনিং। চলাকালীন সময় ঈদগাহ, ভাতশালা, খরিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে সি এইচ সিপিদের পরিবর্তে এইচ এ দের বসার কথা। তারা না বসে কমিউনিটি ক্লিনিক গুলো পুরোপুরি বন্ধ থাকে। একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয় সাধারণ মানুষ, অন্যদিকে তারা না জানতে পেরে এসে দিয়ে যায় অন্য বেসরকারি বা সরকারি হাসপাতালে।এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসাসেবা পাওয়ার ওপর নির্ভরশীল নিম্নআয়ের মানুষ ও প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। কিন্তু সিএইচসিপিরা প্রশিক্ষণে থাকায় অনেক ক্লিনিকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। ফলে রোগীদের কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে দূরের স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি চিকিৎসকের কাছে ছুটছেন।
বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের দাবি, প্রশিক্ষণ চলাকালে বিকল্প চিকিৎসাসেবা নিশ্চিত করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম জানান, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) প্রশিক্ষণ কার্যক্রম চলায় বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম বলেন, প্রশিক্ষণ কার্যক্রম চলায় কিছু কিছু কমিউনিটি ক্লিনিক বন্ধ আছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে

দেবহাটায় সিএইচসিপিদের প্রশিক্ষণে চিকিৎসা সেবা ব্যাহত ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকেন্দ্রে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে

আপডেট সময়: ১২:৫৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬