বাদশাহী বার্তা রিপোর্ট।।সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম আজ মঙ্গলবার দেবহাটা উপজেলার বিভিন্ন পুজা মণ্ডব পরিদর্শন করেছেন।সন্ধ্যা হতে শুরু করা পুজা মণ্ডগুলোর সাথে সম্পৃক্ত পুজা উদযাপন কমিটি,মন্দির কমিটি সহ সংশ্লিষ্টদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় করেছেন।তিনি একে একে পারুলিয়া জেলিয়া পাড়া,সখিপুর পাল পাড়া,গাজিরহাট,কুলিয়া সহ বিভিন্ন পুজা মণ্ডব পরিদর্শন করেন।মণ্ডবে মণ্ডবে প্রতিমা তৈরীর ও গূর্গোৎসবের সর্বশেষ প্রস্তুুতি প্রত্যক্ষ করেন।মন্দির কমিটির পুজা উদযাপন কমিটির সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সাতক্ষীরার ছয় শতাধীক পুজা মণ্ডবে দূর্গোৎসব হবে উৎসবের আমেজে,মণ্ডবে মণ্ডবে বিরাজ করবে উচ্ছ্বাস, নিরাপত্তার বলয়ে থাকবে প্রতিটি মণ্ডব।কোন ধরনের বিশৃঙ্খলা থাকবে না।পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা থাকবে একই সাথে স্বেচ্ছাসেবকরাও দায়িক্ত পালন করবে।প্রতিটি পুজা মণ্ডবে ভক্ত,দর্শনার্থী সহ সংশ্লিষ্টদের প্রতিমা দর্শনে ভিড় সামলাতে ট্রাফিক ব্যবস্হা নিশ্চিত করা হবে।পুলিশ সুপার পুজা উদযাপন কমিটির, মন্দির কমিটির ও পুজা আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।পুজা মণ্ডবগুলো পরিদর্শন ও মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার,দেবহাটা সার্কেল বায়েজিদ হোসেন,দেবহাটা থানা ওসি এইচ এম শাহীন,জেলা গোয়েন্দা ওসি মাহমুদুর রহমান, পারুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম সানা,সাধারন সম্পাদক হাসান সরাফি,সখিপুর বিএনপি সভাপতি এবাদুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন বকুল,নোয়াপাড়া বিএনপি সভাপতি মাসুম বিল্লাহ,সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু,পারুলিয়া জেলিয়া পাড়া মন্দির কমিটির সভাপতি পলাশ কুমার মণ্ডল, সাধারন সম্পাদক উত্তম কুমার রায়, সহ সভাপতি শংকর মণ্ডল,সাংগঠনিক সম্পাদক তপন দাস,পুজা উদযাপন কমিটির অসীম ঘোষ মেম্বর,সখিপুর পাল পাড়ার সভাপতি শংকর স্বর্ণকর, সাধারন সম্পাদক দিলীপ দাস,সুধীর কুমার বিশ্বাস,গাজিরহাট সুভাষ চন্দ্র ঘোষ, অজয় কুমার ঘোষ প্রমূখ
শিরোনাম:
দেবহাটার পুজা মণ্ডব পরিদর্শনে পুলিশ সুপার, দূর্গোৎসব হবে উৎসবের, থাকবে যথাযথ নিরাপত্তা
-
রিপোর্টার - আপডেট সময়: ০৫:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ১৪০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















