বাদশাহী বার্তা রিপোর্ট ।। কোমলমতি প্রাথমিকের শিক্ষার্থদের মেধা বিকাশের এবং কৃতি শিক্ষার্থীর স্বীকৃতির মাধ্যম খ্যাত প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এগিয়ে আসছে। সারা দেশের নয়ায় সাতক্ষীরার প্রাথমিকের শিক্ষার্থীরা জোর প্রস্তুতিতে নেমেছে। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী সারাদেশের মতো সাতক্ষীরায়ও এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলার ৭টি উপজেলার ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।সাতক্ষীরার প্রাথমিক আলোক বর্তিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন দৃষ্টিপাত কে জানিয়েছেন জেলার সরকারি ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার উপযুক্ত করনের ক্ষেএে সাম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আামাদের সম্ননীত ও দায়িক্তশীল শিক্ষকরা প্রতিযোগিতা মূলক বৃত্তি পরীক্ষায় স্ব স্ব শিক্ষার্থীদের বৃত্তি লাভ করনের ক্ষেএে ব্যাপক ভাবে পড়ালেখায় ব্যস্ত রাখছে।তিনি আর ও বলেন সম্পূর্ণ ভাবে বিনা খরচে এবং সরকারের খরচে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গ্রহন করা হবে।ইতোমধ্যে কেন্দ্র নির্বাচন সহ পরীক্ষার অপরাপর প্রস্তুতি গ্রহনের লক্ষে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এছাড়া আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালীগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি না নেয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।
শিরোনাম:
সাতক্ষীরায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষর্থীদের জোর প্রস্তুতি, জেলায় ৮হাজার১২১জন পরীক্ষার্থী অংস নিচ্ছেন
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





















