বাদশাহী বার্তা রিপোর্ট ।।দেবহাটার বিভিন্ন পুজা মন্ডন পরিদর্শন ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কাওসার আজিজ।গতকাল সন্ধ্যায় পরিদর্শন কালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ বলেন, দেবহাটাসহ জেলায় ৬১২টি পূজা মন্ডপে শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন হচ্ছে। বাংলাদেশে সরকার শান্তি পূর্ণ ভাবে হিন্দু ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করার উদ্দেশ্য এবার ৩ দিনের ছুটির ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে কঠোর নিরাপত্তার চাদরে মুড়িয়ে শারদীয়া দূর্গা উৎসব পালিত হচ্ছে।
এছাড়া তিনি আরও বলেন, আপনারা শান্তি পূর্ণ ভাবে সময়ের ভিতরে প্রতিমা বিসর্জ্জন দিবেন।সেই সাথে বিভিন্ন মন্ডপের সার্বিক বিষয়ে খোজ খবর নেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু,দেবহাটা বিএনপির প্রাক্তন আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, ইউপি সদস্য অসীম কুমার ঘোষ, মহিলা দলের নেত্রী বিউটি পারভীন, ইউপি সদস্য মোখলেছুর রহমান ও আহম্মাদ আলী উপস্থিত ছিলেন।
শিরোনাম:
দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেলেন জেলা প্রশাসক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- ১৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















