বাদশাহী বার্তা : নিষিদ্ধ ছাত্রলীগের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক এসএম মাহাবুব বাবুকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসদরের নকিপুর এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসদরের বাদঘাটা গ্রামের মোঃ মাহতাব উদ্দীনের ছেলে।এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান সম্প্রতি বংশীপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়। সে ঘটনায় দায়েরকৃত মামলার আসামীর তালিকায় থাকার পাশাপাশি আরও কয়েকটি ঘটনায় তার নাম এসেছে। পরবর্তী আইনগত পদক্ষেপের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শিরোনাম:
শ্যামনগর উপজেলা ছাএলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার
-
রিপোর্টার - আপডেট সময়: ০৯:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ৩৭৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ
















