আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

শ্যামনগরে সবজি ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু 

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে
আব্দুর রহমান, সাতক্ষীরা ঃ ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রথীন রপ্তান(৫২) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে। নিহত রথীন রপ্তানের পারিবারিক সূত্রে জানা যায়, ঘেরের বেড়িবাঁধে তিনি বিভিন্ন সবজি চাষ করেন। সবজি খেতে অনেক দিন ধরে ইঁদুরের আক্রমণে খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। ইঁদুরের উপদ্রব কমাতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফাঁদে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, সন্ধ্যার দিকে রথীন রপ্তান বাড়ি থেকে বের হন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্ত্রী খুঁজতে গিয়ে ঘেরের মধ্যে পানিতে তাকে ভাসা অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে, তিনি ঘেরে যাওয়ার পর অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন। মুন্সিগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ গায়েন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে সবজি ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু 

আপডেট সময়: ০২:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫