আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

পল্টন ট্র্যাজেডি দিবসে সাতক্ষীরায় ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে আল আমিন ট্রাস্টের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর ছাত্র শিবিরের সভাপতি মুহা. আল মামুন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এছাড়া শহর শিবিরের বিভিন্ন সম্পাদকবৃন্দ—নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আবু সালেহ সাদ্দাম, শারাফাত হুসাইন লিটিল, আল রাজীব, মুহা. মাসুদ রানা ও আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত পল্টন ট্র্যাজেডি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে শহীদদের ত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস।”

সভাপতি আল মামুন বলেন, “২৮ অক্টোবর শোকের পাশাপাশি প্রতিবাদের প্রতীকও বটে। আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার করছি।” অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

পল্টন ট্র্যাজেডি দিবসে সাতক্ষীরায় ছাত্র শিবিরের দোয়া ও আলোচনা সভা

আপডেট সময়: ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫