আজ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত দেবহাটার কোমপুরে বৃক্ষ রোপন কর্মসূচিতে জেলা প্রশাসক কাউসার আজিজঃ নিজে রোপন করলেন বৃক্ষ কুলিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেসচেতনতামূলক সভা দেবহাটা উপজেলা পানি কমিটির ত্রৈমাসিক সভা  নিষিদ্ধ ঘোষিত দেবহাটা আ’ লীগ সভাপতি মুজিবর রহমান কারাগারে কুলিয়ায় ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ ঘোষিত পারুলিয়ার খেজুবাড়ীয়ায় দুঃসাহসিক চুরি দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লোকে লোকারণ্যঃ উচ্ছ্বাসিত নেতা,কর্মি সমর্থকরা দেবহাটায় ‘দ্য এডিটরস’র ৮ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সাতক্ষীরায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামির নাম মোঃ রফিক শেখ (৪৮)। তিনি রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল্লাহ শেখ এর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার একজন আসামি সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখকে গ্রেপ্তার করে।

সূত্র আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ২০২৫ সালের ২১ অক্টোবর বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামীরা রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের জনৈক মোস্তফা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিম মোস্তফা শেখকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময়: ১১:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫