আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা উৎসবে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বাদশাহী বার্তা রিপোর্ট।।সাতক্ষীরার জেলার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটিতে আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা পরিদর্শন ও অংশ নিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিকেলে তিনি গোবিন্দকাটির রথযাত্রা মন্দির প্রাঙ্গণ ও অনুষ্ঠানস্থল ঘুরে দেখেন। এ সময় তিনি আয়োজক কমিটির নেতৃবৃন্দ, সেবায়েত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং রথযাত্রা উপলক্ষে গৃহীত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের সুবিধা ও সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, সকল ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। তিনি রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান হাবলু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

কালীগঞ্জের গোবিন্দকাটিতে রথযাত্রা উৎসবে অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী

আপডেট সময়: ১০:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬