ষ্টাফ রির্পোটার।।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় বলেছেন, প্রাথমিক শিক্ষা শিক্ষিত ও উন্নত জাতি গঠনের প্রধানতম মাধ্যম।তাই আমরা যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট তাদের কে অধিকতর দায়িক্তশীল ভূমিকা রাখতে হবে।গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত জেলার শিক্ষা বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার সাথে সম্পৃক্ত ও মিডিয়া কর্মিদের উপস্হিতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষাা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সবাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকর মনিরুল ইসলাম।তিনি আর ও বলেন কোমল মতি শিক্ষার্থীদের কে সুশিক্ষা প্রদানের ক্ষেএে প্রধান মাধ্যম বিদ্যালয়ের প্রধান শিক্ষক।একজন প্রধান শিক্ষকের যোগ্যতা,দক্ষতা এবং দায়িক্ত বোধ ই উক্ত বিদ্যালয় কে এগিয়ে নিতে পারে।তিনি সাতক্ষীরার প্রাথমিক শিক্ষার গুগত মানের প্রশংসা করেন।বিশেষ অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন,একটি বিদ্যালয় তখন ই কাঙ্খিত পর্যায়ে পৌছায় যখন প্রধান শিক্ষক দায়িক্তশীল থাকে।তিনি বলেন দেশের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শুন্য, ভারপ্রাপ্ত অথবা সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িক্ত পালন করছে,আমরা আশা করছি অতি দ্রুততার সাথে শূন্যপদের প্রধান শিক্ষক নিয়োগ দিতে পরবো।উপদেষ্টা এবং সচিব জেলায় কর্মরত শিক্ষা বিভাগীয় কর্মকর্তাদের থেকে বিদ্যালয়, ও শিশু শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে খোজ খবর নেন।বক্তব্য রাখেন কলারোয়া নির্বাহী অফিসার৷৷ ৷৷৷ তালা নির্বাহী অফিসার দীপালী সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইন্সট্রাক্টর রা সমস্যা ও সমভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন।মতবিময় সভায় সমন্বয়কের দায়িক্ত পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন এবং তিনি সাতক্ষীরা জেলার প্রাথমিক শিক্ষা,শিক্ষক,বিদ্যালয় ভবন নির্মান ও নির্মানে দীর্ঘসূএিতা,জনাকীর্ন ভবন,দূর্যোগ সহনীয় ভবন নিমানের যথার্থতা,ইউনিয়ন ভিত্তিক শিক্ষক নিয়োগের যৌক্তিকতা,৯৫ ভাগ পুস্তক পৌছানোর সুসংবাদ,ওয়াশ ব্লক,সীমানা প্রাচীর,কোন কোন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা,শিশু শিক্ষর্থীদের পঠন,পাঠনে গতিশীলতা,শিক্ষায় উন্নয়নে এগিয়ে থাকা,সাবলীল ভাবে ইংরেজি পড়া ও অর্থ করা সহ বহুবিধ বিষয়ে উপদেষ্টা, সচিব, জেলা প্রশাসক সহ উপস্হিত সংশ্লিষ্ট সকল কে অবহিত করেন।মতবিনিময় সভায় মতামত ব্যক্ত করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন,কলারোয়া প্রথমিক শিক্ষা অফিসার মাসুদ হোসেন,সহকারী শিক্ষা অফিসার মহফুজুর রহমান,ইন্সট্রাক্টর, মহিতোষ কর্মকার প্রমূখ,মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন,সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মমতাজ আহমদ বাপী, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবুতালেব মোল্ল্যা,সভাপতি আবুল কাসেম,উপস্হিত ছিলেন জেলার শ্যামনগর,আশাশুশি,কালিগঞ্জ,দেবহাটা,কলারোয়া,তালা,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাতমিক শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টররা উপস্হিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও সচিব
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- ৫৬২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ

















