বাদশাহী বার্তা ।।দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাঠিতে গতকাল সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমাদের কুলিয়া প্রতিনিধি শহিদুল মাষ্টার জানান,,ষ্পকাটি সরদার বাড়ি মোড়ে কুলিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফছার আলী মল্লিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রাক্তন কুলিয়া সভাপতি এয়াডঃ জাহাঙ্গীর কবির বাবু,আবুতালেব মোল্ল্যা,গোলাম রসুল খোকন,শামছুর রহমান খোকন,শওকত হোসেন,হাশেম আলী,মমিনুর সরদার, কুলিয়া সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, সাংগটনিক সম্পাদক তুহিন হোসেন, দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও আলিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আত্তাবুজ্জামান টুটুল। এসময় আরো উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু শেখ, সাধারণ সম্পাদক ওমর ফারুক মিষ্টি, সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর নবী, সিনিয়র সহ-সভাপতি সালেক খান, কুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি হোসেন আলী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সালেক, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ কুলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
কুলিয়ার পুষ্পকাঠিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া আয়োজন
-
রিপোর্টার - আপডেট সময়: ১১:২৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- ৪৫৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















