সাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও পানির অধিকার নিশ্চিতকরণের দাবিতে কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সাতক্ষীরা ইয়ুথ এলায়েন্স। মঙ্গলবার (২১ অক্টোবর) সুলতানপুর আজাদী সংঘ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শেখ মুসফিকুর রহমান এ ঘোষণা দেন।
তিনি বলেন, ব্রিটিশ আমলে নির্মিত প্রাণসায়ের খাল সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশের অংশ হলেও বর্তমানে অবৈধ দখল, বর্জ্য ও অপরিকল্পিত স্থাপনার কারণে খালটি মৃতপ্রায়।
সংগঠনটি খাল পুনরুদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, ড্রেনেজ সংস্কার, অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত মনিটরিং কার্যক্রম চালুর দাবি জানায়।
তারা স্থানীয় যুব সমাজ ও নাগরিক সংগঠনের সমন্বয়ে একটি তদারকি কমিটি গঠনের প্রস্তাব করে এবং দূষণকারী স্থাপনা, বিশেষ করে কসাইখানা স্থানান্তর ও সংযোগ খালগুলো অবমুক্ত করার আহ্বান জানায়।
আগামী ২৩ অক্টোবর নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে “মুভমেন্ট কর্মসূচি” পালনের ঘোষণা দেয় সংগঠনটি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কথা জানায়।
শেখ মুসফিকুর রহমান বলেন, “প্রাণসায়ের খাল রক্ষার এই আন্দোলন শুধু পরিবেশ নয়, আগামী প্রজন্মের টিকে থাকার সংগ্রাম।”
রিপোর্টার 






















