আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না : সারজিস

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি ৪৬ নম্বর দল হতে চায় না। আগামী নির্বাচনে হয় সরকার গঠন করবো, না হয় শক্তিশালী বিরোধী দল হবো। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস জানান, দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটি হবে। থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে হবে না। সংশ্লিষ্ট শাখায় সভা করেই কমিটি গঠন করতে হবে।

এনসিপির এই নেতা বলেন, নভেম্বরে কমিটি গঠন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হবে এনসিপি। নিজেদের কার্যক্রম সঠিক এগিয়ে নিতে পারলে আগামী দুই বছর পর আমরা হবো সবচেয়ে সেরা দল। জেলা ও থানা কমিটির আহ্বায়ককে বয়স ৪০ বছরের বেশি হতে হবে। আর সদস্য সচিবের বয়স হতে হবে সর্বনিম্ন ৩৫ বছর।

তিনি বলেন, আওয়ামী লীগের পদবিধারী ও জুলাই বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। ইমেজ খারাপ লোকদের দলে নেওয়া হবে না। ক্ষমতা ও পদের অপব্যবহাকারীদের দলে নেওয়া যাবে না। তাদের বিষয়ে প্রয়োজনে ফ্যাক্টচেক করতে হবে। আর অন্য দলের ক্লিন ইমেজধারীদের দলে নেওয়া যাবে। তবে তারা আগের দলের আদর্শ লালন করতে পারবেন না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সদর উপজেলা মাসিক সভায় আক্রমাত্নক আচরন,বিরক্ত,বিব্রত অফিসাররা

জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে চাই না : সারজিস

আপডেট সময়: ০২:৫৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫