বাদশাহী বার্তা।। ঢাকায় বসবাসরত দেবহাটা উপজেলাবাসীর সাথে গতকাল নির্বাচনী মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন সদর-দেবহাটা জামায়াতের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। উক্ত মতবিনিময় সভায় জেলা ও দেবহাটা উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। ঢাকা মিরপুর-১০ শাহ আলী প্লাজায় এ ঢাকাস্থ’ দেবহাটা উপজেলাবাসীর সাথে সভাপতিত্ব করেন হাফেজ মাওঃ ওমর ফারুক। আবজাল হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল হুদা, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, মইনুদ্দীন মইন, মোঃ শাহ আলম বাদশা, আব্দুর রহমান, তানজিম, মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের দায়িক্তশীলরা।মতবিনিময় সভায় সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক কে নির্বাচিত করার লক্ষে আমরা যে যার অবস্হান হতে থেকে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন:
ঢাকাস্থ দেবহাটা জনসমাজের সাথে জামায়াতের মতবিনিময় সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- ৪৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


















