আজ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস দেবহাটা নোয়াপাড়ার রামনাথপুরে মাদক বিরোধী র‍্যালির ও সমাবেশ অনুষ্ঠিত পারুলিয়ার সমাজ সেবক যুগ্ন সচিব আবুল হাসানের পিতা আব্বাজ আলী গাজীর দাফন সম্পন্ন কুলিয়ায় জলাবদ্ধতা পরিদর্শন করলেন মুহাদ্দিস আব্দুল খালেক এমপি দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যয় হাজারীর মৃত্যু কাঁদিয়েছে শত সহস্র মা বাবাকেঃ কাঁদছে সহপাঠি,প্রতিবেশি, স্বজনঃ প্রতিনিয়ত মৃত্যুমুখে প্রত্যয়রা,কিন্তু কেন? দেবহাটায় ইয়াবা ও ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ গ্রেফতার দুই দেবহাটায় প্রাথমিকের প্রধান শিক্ষকদের সাথে নির্বাহী অফিসারের মতবিনিময় আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ঃ প্রশংসিত হলো আলো ছড়ানো সাতক্ষীরা স্টলঃপরিদর্শনে মুগ্ধ প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

সাফায়েত হোসেন বাচ্চু।।। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় গতকাল বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের সিটি কলেজ সংলগ্ন এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলামের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আরিফুর রহমান আলো। বক্তারা আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। তাঁর সুস্থতা ফিরে পাওয়াই দেশবাসীর সবচেয়ে বড় আশা। আজকের এই দোয়া অনুষ্ঠান প্রমাণ করে—বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা কখনও কমেনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম, তৈয়েবুর রহমান তুহিন, শেখ রাজিবুল ইসলাম রাজীব, হাসান মাহমুদ বাচ্চু, মোখলেসুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব সম্রাট, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হেদায়েত কবি হৃদয়, সদস্য সচিব নাঈমুর রহমান, সাতক্ষীরা পৌর জাসাসের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বি, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, সাতক্ষীরা পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী এবং সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা সাইফুল্লাহ আল কাফি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৫ ওভার, ৫ মেডেন,৫ উইকেট ইতিহাস লিখলেন ওয়েস্টইন্ডিজের গ্রিভস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

আপডেট সময়: ০২:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫